jump to navigation

তুমি আমার ঘুম May 14, 2008

Posted by Saeed Rouf in T.
Tags:
add a comment

তুমি আমার ঘুম
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা।
তুমি আমার সুখ
তবু তোমায় নিয়ে ঘর বাঁধিনা।

তুমি আমার খোলা আকাশ, কখনও সূর্য দেখিনা
তুমি আমার দিনকে ঘেরা, আমি যে সময় জানি না।

আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁবনা
মরু আকাশে রোদ হব তবু
ছায়া হব না।।

তুমি আমার খোলা আকাশ, কখনও সূর্য দেখিনা
তুমি আমার দিনকে ঘেরা, আমি যে সময় জানি না।

ভালবাসা জলের মত
দুহাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মত
দুচোখে গোনা যায় না।।

তুমি আমার খোলা আকাশ, কখনও সূর্য দেখিনা
তুমি আমার দিনকে ঘেরা, আমি যে সময় জানি না।

একাদশীর চাঁদ রে ঐ May 14, 2008

Posted by Saeed Rouf in N.
Tags:
add a comment

একাদশীর চাঁদ রে ঐ রাঙা মেঘের পাশে।
যেন কাহার ভাঙ্গা কলস আকাশ-গাঙে ভাসে।।
সেই কলসী হ’তে ধরার’ পরে
অঝোর ধারায় মধু ঝরে রে
দলে দলে তাই কি তারার
মৌমাছিরা আসে।।

সেই মধু পিয়ে ঘুমের নেশায়
ঝিমায় নিশীথ রাতি,
বন-মধু সেই মধু ধরে
ফুলের পাত্র পাতি’।

সেই মধু একবিন্দু পিয়ে
সিন্ধু ওঠে ঝিলমিলিয়ে, রে
সেই চাঁদেরই আধাখানা কি
তোমার মুখে হাসে।।

খেলিছ, এ বিশ্বলয়ে May 9, 2008

Posted by Saeed Rouf in N.
Tags:
add a comment

খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু, আনমনে
খেলিছ।।

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু, আনমনে
খেলিছ।

শূন্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে।।
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু, আনমনে
খেলিছ।

তারকা, রবি-শশি খেলনা তব
হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে
রাশি রাশি।।
নিত্য তুমি হে উদার
সুখে দুঃখে অবিকার।
হাসিছ, খেলিছ তুমি আপনও মনে
নিরজনে প্রভু নিরজনে।
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু, আনমনে
খেলিছ।

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু, আনমনে
খেলিছ।

যে পথে পথিক নেই May 7, 2008

Posted by Saeed Rouf in J.
Tags:
add a comment

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে,
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে,
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে।।

অর্ধেক পূর্ণিমা রাতে, মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা, নির্ঘুম রাতশেষে
চাঁদের আশীর্বাদে, সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে, সূর্যের আশীর্বাদে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে,
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে,
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই।

রাত জাগা অজস্র তারা গড়ায় আলোর সেতু
নীরব রাতের নীরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু
ছায়াপথ ধরে আমি হেঁটে যাই
অসীম আমি ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে বুঝি সবাই উৎসবে মাতে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে,
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে।

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে,
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে,
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে।।

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে,
একা আমি একলা রাতে
ছায়াপথ ধরে আমি হেঁটে যাই
অসীম আমি
ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে বুঝি সবাই উৎসবে মাতে
একা আমি একলা রাতে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে।

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে,
একা আমি একলা রাতে।

তোমার ঘরে বাস করে কারা May 7, 2008

Posted by Saeed Rouf in B.
Tags:
add a comment

তোমার ঘরে বাস করে কারা ওমন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না।

একজনে ছবি আঁকে একমনে, ওরে ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে ও ওমন।।
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না।

একজনে সুর তোলে একতারে, ও ওমন
আরেক জনে মন্দিরেতে তাল তোলে ও ওমন।।
ও আবার বেসুরো সুর ধরে দেখ কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না।

রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখ
হাত ফসকে যায় যে ঘোরার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখ কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না।

পরী May 7, 2008

Posted by Saeed Rouf in B.
Tags:
add a comment

আজ তোমার
মন খারাপ মেয়ে,
তুমি আনমনে
বসে আছো।

আকাশপানে দৃষ্টি উদাস,
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে
বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া;
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

আজ তোমার চোখের কোনে জল,
বৃষ্টি অবিরাম কাঁদে,
তোমার সাথে সাথে।।
আমার পথে পথে।।

আমি তোমার জন্য এনে দেব,
রোদেলা সে ক্ষণ,
পাখিকে করে দেব
তোমার আপনজন;
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

আজ তোমার জোছনা হারায় আলো,
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর,
যখন-তখন, বিষাদ করে ভর।।

আমি তোমার জন্য এনে দেব,
অঝরে শ্রাবণ,
আকাশ ছোঁয়া জল জোছনা;
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।